ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর

চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
  • আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছ ঘাট এলাকার ময়দার মিলের সামনে থেকে যদুরামের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় একাকার হয়ে যায়। ড্রেন ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, মন্দির থেকে ময়দার মিল পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও বৃদ্ধসহ শত শত মানুষ ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করছেন। বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।

এছাড়া মন্দিরের পাশের দুটি টমটম গ্যারেজকে কেন্দ্র করে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। তাদের দাবি, গ্যারেজ মালিকরা রাস্তা দখল করে রাখেন এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বিএনপি নেতা মোসলেম উদ্দিন বলেন, “সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। দ্রুত সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল বলেন, “এটি শুধু একটি সড়কের সমস্যা নয়, এটি জনদুর্ভোগের একটি বড় চিত্র। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করেন। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা!

আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬