ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর

ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৭ জন উপকারভোগীর মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।

২১ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা  প্রদান করেন- চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী জানান, ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ১৭ জন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এ অর্থের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার পণ্যসামগ্রী, মুদি মালামাল, ছাগল এবং সেলাই মেশিন ক্রয়ের সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুনর্বাসন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ

আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬