চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম
- আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম, যা ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের শাখা।
গত ২০ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু প্রেজেন্ট এবং এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬। আয়োজনে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি ৩০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। এছাড়া ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল ৪০টিরও বেশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা, সক্রিয় অংশগ্রহণ এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ অর্জন করে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফ এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নওরীন তাসনিয়া খান মাঈশা।
সংগঠনের নেতৃবৃন্দ এ অর্জনকে ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রামের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





















