ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

পাকিস্তানে একমাত্র ওয়ানডে ম্যাচে থাকছেন না মাহমুদউল্লাহ!

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ ফেব্রুয়ারি ২০২০, ২:২৯ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে না খেলার প্রবল সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি ইতিমধ্যেই বিসিবির কাছে মৌখিক ভাবে ছুটি চেয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে তার ছুটি চাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

সদ্য টেস্ট দল থেকে বিশ্রাম পাওয়া রিয়াদ পারিবারিক কারণে নিজেকে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে অবিবেচনার কথা বলেন। মূলত এক সন্তানের বাবা রিয়াদ, কিছুদিনের মধ্যে একাধিক সন্তানের জনক হতে চলেছেন। একমাত্র ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়ে সন্তানসম্ভবা স্ত্রী মিষ্টির পাশে থাকতে চাইছেন রিয়াদ।

ক্রিকেটাররা এই সময়টুকু স্ত্রীদের পাশে থাকতে প্রায়ই ছুটি নিয়ে থাকেন। গত ভারত সিরিজে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তামিম ইকবালও। তাছাড়া বিশ্ব জুড়ে অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রে এমন প্রভাব দেখা যায়। বছরের ৯০ ভাগ সময় ক্রিকেটের প্রতি ঝুঁকে থাকা খেলোয়াড়েরা সময় পেলেই পরিবারের প্রতি মনোনিবেশ করেন।

পাকিস্তান সিরিজ থেকে নিরাপত্তার কারণে নাম প্রত্যাহার করেছেন মুশফিকুর রহিম। মুশফিক-সাকিবহীন বাংলাদেশ পাকিস্তানে গিয়ে বড় ব্যবধানে ম্যাচ হেরেছে। তাতেই চটেছেন বিসিবি পরিচালক নাজমুল হাসান পাপন। ঘোষণা দিয়েছেন, ছুটি নিতে হলে অন্তত ছয় মাস আগে জানাতে হবে। ঘোষণা অনুযায়ী রিয়াদ কি তবে ছুটি পাবেন?

রিয়াদের ছুটির ব্যাপারে বিসিবির অবস্থান জানিয়েছেন নির্বাচক নান্নু। তিনি বলেন,

“মাহমুদউল্লাহ আমাদের ব্যাপারটি মৌখিক ভাবে জানিয়েছে। যদি সে শেষ পর্যন্ত (ওয়ানডে ম্যাচে) না থাকতে পারে। তবে আমাদের কাছে লিখিত আবেদন করতে হবে। তার লিখিত আবেদনের পরেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।”

প্রসঙ্গত, জাতীয় দলের প্রধান কোচ ডোমিঙ্গের হস্তক্ষেপে মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট দল থেকে বিশ্রাম পেয়েছেন। পরোক্ষভাবে টেস্ট দল থেকে ছাটাই হয়েছেন সাবেক এই টেস্ট কাপ্তান। ভিন্ন টেস্ট দল গঠনে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হননি রাসেল। তিনি রিয়াদকে সীমিত ওভারের ক্রিকেটের প্রতি মনযোগ দিতে আহবান করেন।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার