ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ ​শোভাযাত্রা ও ভজনে মুখর ইসলামপুর: শুরু হলো ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব ইবিতে সাজিদ হত্যার এক বছর: ব্যতিক্রমী আয়োজনে স্মরণ শিক্ষার্থীদের ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে দিলো নরওয়ে চকরিয়ায় বিজিবির ত্রাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যাদুর্গতের মাঝে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে ত্রাণ বিতরণ সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত লামিন ইয়ামাল নিয়ে স্পেন শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ জুলাই শহীদ দিবস উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে দিলো নরওয়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল আর্লিং হলান্ডের দল। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় ‘ভাইকিংসরা’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে দিলো নরওয়ে

আপডেট সময় : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬