ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প ইবি প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল যশোরের শার্শার আবরার তাসিন ​ইসলামপুরে পার্টনার কংগ্রেস পুষ্টিনির্ভর আধুনিক কৃষিই টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাব কতৃক বন্যা কবলিত পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ পটিয়ায় প্রেস ক্লাবের উদ্যােগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন পোস্ট ​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ​মেলান্দহে মাদ্রাসা ছাত্র সায়িম নিখোঁজ, সন্ধান চায় পরিবার কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য”

পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এটিএম তোহা।

পটিয়ায় প্রেস ক্লাবের উদ্যােগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পটিয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে ক্লাব এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

​সোমবার (১৩ জুলাই) দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে হকারদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

​পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম তোহা বলেন, “হকাররা সংবাদপত্র এবং সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীদের মতো আমাদের হকার ভাইয়েরাও ভালো নেই, তারা চরম কষ্টে দিনাতিপাত করছেন। পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” এ সময় তিনি দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী তসলিম উদ্দিন, প্রবাসী নিক্সন, পটিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ.ন.ম সেলিম, ওসমান গনি ও সায়েম মাহমুদ প্রমুখ।

​অনুষ্ঠান শেষে পটিয়া এলাকায় কর্মরত সকল পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পত্রিকার হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন বলেন, যে কোন দুর্যোগে পটিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বিগত দিনেও হকারদের পাশে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এটিএম তোহা।

পটিয়ায় প্রেস ক্লাবের উদ্যােগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬