ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

খামেনীর জন্মস্থান মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা : তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যে শহরে খামেনির দাফন, সেই

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা যে শহরে, সেই মাশহাদেই যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুটি সেতু ধ্বংস হয়েছে।

ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, যত দ্রুত সম্ভব এই রুটটি মেরামতের চেষ্টা চলছে।

রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার এই রেলপথটি ইরানের সবচেয়ে ব্যস্ত রুট বলে জানা যায়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি, খুবই কঠোরভাবে। সম্ভবত আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হবে।

ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, আমি তাদের সামান্য সতর্কবার্তা দিয়েছিলাম। তবে তারা সংশোধন হয়নি। তাই আমরা আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি।
ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইরানের বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চায় যুক্তরাষ্ট্র।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামেনীর জন্মস্থান মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা : তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত

আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬