ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

লামার মিরিঞ্জা টপ এলাকায় গভীর খাদে পিকআপ, গুরুতর আহত ৪

প্রতিবেদক
admin
১৪ জানুয়ারি ২০২০, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামায় চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় একটি খালি পিকআপ পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। গাড়িটি পাহাড়ের গভীর খাদে পড়ে ৩ টুকরা হয়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার ও হেলপার সহ ৪জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় করিম গণির বাগান সংলগ্ন দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা দৌড়ে গিয়ে পাহাড়ের খাদ থেকে আহতদের উদ্ধার করে। আহতরা সবাই অন্য এলাকার হওয়ায় স্থানীয়রা কাউকে চিনতে পারেনি এবং তাদের নাম পরিচয় জানা যায়নি। গাড়িটি লামা হতে চকরিয়া যাচ্ছিল। অতিমাত্রায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি সংগঠিত হয় বলে জানায়, স্থানীয়রা।

উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ও তাহের মিয়া বলেন, আমরা ১৫/২০ জন স্থানীয় লোক ধরাধরি করে আহতদের পাহাড়ের খাদ হতে তুলে আনি। তারপর লামার দিক থেকে আসা একটি ট্রাকে করে তাদের চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে প্রেরণ করি। আহত ৪ জনের সবাই গুরুতর আহত ও রক্তাক্ত। তারমধ্যে গাড়ির হেলপারের অবস্থা বেশী আশংকাজনক। আমরা তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করি। গাড়িটি কমপক্ষে ১০০ ফুট গভীর খাদে পড়েছে ও ৩ টুকরা হয়ে গেছে। গাড়িটি এখনো খাদে পড়ে আছে।

এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপর লামা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আমরা আহতদের চিকিৎসার খরবাখবর নিচ্ছি। গাড়িটি উদ্ধারে মালিক সমিতির সাথে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ