ঢাকারবিবার , ৭ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি,ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মসুচির আয়োজন করে। শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক,জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.মাহফুজুর রহমান সোহান,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন সবাই উদ্যোগী হলে ডেঙ্গু প্রতিরোধ করা খুব সহজ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়ির আশে পাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি টবে জমে থাকা পানি,এয়ারকুলারে জমে থাকা ও বিভিন্ন পরিত্যাক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মতি ফেলে দিতে হবে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পথসবা শেষে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ও আশেপাশের ড্রেনসহ অন্যান্য স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু