ঢাকাশনিবার , ৬ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ জুন ২০২৬, ৫:১০ অপরাহ্ণ

Link Copied!

তানবীরুল ইসলামঃ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হাসপাতাল চত্বর, ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান এবং সম্ভাব্য মশার প্রজননস্থলসমূহ পরিষ্কার করা হয়। এছাড়া জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা সরিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। বক্তারা জানান, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, ফুলের টব, পুরোনো টায়ার, পানির ট্যাংক, ড্রাম, ফ্রিজের ট্রে ও পরিত্যক্ত পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক চৌধুরী ইশরাক সিদ্দিকী

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ