রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে তীব্র গরমের মধ্যে ধানের খড় শুকাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (৭জুন) দুপুরে গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তমেজ আলীর ছেলে
নিহত আবুল হোসেন (৭০)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশের ধান খড় শুকাতে গিয়েছিল আবুল হোসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।