কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের কালু খানের ছেলে মোঃ মোস্তাফির খান। দীর্ঘদিন যাবত নানাধরণের রোগে ভুগছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা করতে পারছেননা।
এ অবস্থায় মানবিক সহায়তায় এগিয়ে আসেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
৫ জুন শুক্রবার অসহায় মোস্তাফির খানের বাড়িতে ছুটে যান নেতৃবৃন্দ। তাঁর সু চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে সহায়তা অব্যাহত থাকবে।
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ তাঁর হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন খান ,শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন,গোসিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ,সেক্রেটারি অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রমূখ।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন,
মানুষের প্রতি মানুষের সহানুভূতি, মমতা, ভালোবাসা এবং সদ্বিচার প্রদর্শনের সর্বোচ্চ গুণ হলো মানবিকতা।
এটি মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে এবং সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে।
অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং নিজের সুখ-দুঃখের মতো অন্যের অনুভূতিকে উপলব্ধি করা প্রত্যেক বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন।
সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও অপরাধ দূর করে মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা তৈরি করে একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জামাত কাজ করছে।
আর্তপীড়িত ও দুঃস্থদের সাহায্য করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।