ঢাকাশুক্রবার , ৫ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চকরিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ই জুন (শুক্রবার) বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জাস্থ প্যারাডাইস ভ্যালীতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

“রক্তের বাঁধনে গড়ি ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক সেবার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় সংগঠনের চলমান রক্তদান কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, চকরিয়া ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদ পুনর্মিলনী আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পর্ব এবং আনন্দঘন আড্ডার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক চৌধুরী ইশরাক সিদ্দিকী

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই