ঢাকাবুধবার , ৩ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ জুন ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

হাইকোর্ট বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে, ফলে ৭ জুনের নির্ধারিত বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।

আজ বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো: আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে আদেশ দেন।

এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলরের’ নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সে চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। রিট করা অপর পাঁচজন হলেন মো: নাঈম হাওলাদার, মো: এনামুল আহসান, মো: আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো: রাকিবুল ইসলাম।

সূত্র : বাসস

আরও পড়ুন

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার

সত্য দিতানন্দ সরকার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত

বোয়ালখালীর ফারুক ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত- ৯

বিদেশে চাকরি প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

রামুতে প্রশাসন-মিডিয়া-সিএনজি সমিতির বৈঠক: ভাড়া নৈরাজ্যের অবসান,জনদাবিতে গুরুত্ব

এইচএইসি ও সমমান পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

এক দিনের সফরে সিলেটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান

ইরানের হামলায় তছনছ মার্কিন ঘাঁটি

পিডিবির চেয়ারম্যান হিসেবে আরও এক বছর চুক্তিভিত্তিক দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম