Oplus_16909312
সাঈদী আকবর ফয়সালঃ “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইলট কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে কক্সবাজারের চকরিয়ায় ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে, চকরিয়া উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহী নেওয়াজ, সহকারী পরিচালক আবদুল আউয়াল, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক ও খোকন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এবং মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে ফ্যামেলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরকারি বিভিন্ন সেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।