ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

প্রতিবেদক
News Desk
৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

বজ্রপাতের ঝুঁকি উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯এপ্রিল) সকালে ও ভোরে ঘটে এসব হৃদয়বিদারক ঘটনা।

সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানিয়েছেন, উপজেলার সাপধরি ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে নিহত হন ১৮ বছর বয়সি শ্রমিক সাগর।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিনে ভোর ৫টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শামীম (২৫) নামের আরেক যুবক।

তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

পরিবারের ভাষ্য,কয়েকজন জেলের সঙ্গে শিবজাল নিয়ে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর