ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
News Desk
১৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

গত ১৪-১৫ এপ্রিল প্রকাশিত “আবু তোহা মো. আদনানের নাম ভাঙিয়ে প্রতারণা” শীর্ষক সংবাদের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব ইরফান হোসাইন।

কক্সবাজারের ২ নং ওয়ার্ড নতুন বাহারছড়ার তামিম নামের এক ব্যক্তি মোবাইল ফোনে কল এবং হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের মাধ্যমে সাংবাদিক নুরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা এবং প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এছাড়াও তাকে কক্সবাজারে সাংবাদিকতা করতে না দেওয়ার এবং “কিভাবে সাংবাদিকতা করে তা দেখে নেওয়া হবে” বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ ধরনের হুমকি ও ভয়ভীতি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার জন্যই হুমকি নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতা পেশাকে বাধাগ্রস্ত করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করছে।

এতে কক্সবাজার গ্র‍্যাজুয়েটস প্রেসক্লাবের আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব ইরফান হোসাইন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে গ্রেফতার করার জোর দাবি জানান।

তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান যে, অভিযুক্ত তামিমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিক নুরুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।