ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

Link Copied!

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জেলার ধর্মপাশায় ২জন, তাহিরপুর ১জন, দিরাই ১জন, জামালগঞ্জ ১জন দুপুর ও বিকেল এসব ঘটনা ঘটে।

জানা যায়, ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দুইজন নিহত হন। দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষক প্রাণ হারান। তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হন আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। এছাড়া জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামে বজ্রপাতে নুরুজ্জামান (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন