ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ
‎সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা আনন্দ-উচ্ছ্বাসে মুখর করে তোলে পুরো জনপদ।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। গানে-বাদ্যে প্রাণবন্ত এ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

‎এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি উল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এছাড়াও উপজেলার বাউল শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

‎শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮