ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

শত্রু চিনলে জীবন জয়

প্রতিবেদক
News Desk
৫ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

Link Copied!

এস এম অভি
মানুষ পৃথিবীতে আসে একা, যায় একা। কিন্তু এই দুই একার মাঝখানে অনেক যুদ্ধ আছে। নিজের নফসের সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ, পরিবেশের সাথে যুদ্ধ।

যে এই যুদ্ধ থেকে পালায় — সে হারে।
যে মুখোমুখি হয় — সে জেতে।

ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ লিখেছেন “প্রকৃত বুদ্ধিমান সেই মানুষ, যে তার নফসকে জয় করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ সে যে নিজের প্রবৃত্তির দাস হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়।”

সক্রেটিস বলেছিলেন “নিজেকে জানো।এটাই সব জ্ঞানের শুরু।” আর ইসলাম বলে “মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ।”যে নিজেকে চেনে, সে তার রবকে চেনে।

জীবন একটাই। এই একটি জীবনে আপনি হয় নিজের বন্ধু হবেন, নয়তো নিজের শত্রু। এই দুয়ের মাঝামাঝি কিছু নেই।

আজকেই সিদ্ধান্ত নিন।

তাই আজই প্রতিজ্ঞা করুন নিজের বিরুদ্ধে সংগ্রাম করবেন, শয়তানকে প্রতিহত করবেন, খারাপ সঙ্গ ছেড়ে ভালো পরিবেশে নিজেকে গড়বেন। কারণ জীবন একটাই এবং সেই জীবনে শুধু একটাই প্রশ্ন থাকবে:
“তুমি কি তোমার সেরাটা দিয়েছিলে?”

“রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাহ।”
হে আমাদের রব, আমাদের হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, এবং তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো। (সূরা আল-ইমরান: ৮)

আরও পড়ুন
শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান

বিজয় পরিবারের পক্ষ থেকে মরহুম আক্তার হোসেনের মেয়ে আদিবাকে ২টি গরু ও নগদ অর্থ উপহার ‎

সন্ধ্যা ৬টায় বন্ধ হবে দোকান ও শপিং মল

চকরিয়ায় চিংড়ি ঘের কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, ৫ জন গ্রেফতার

সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে কক্সবাজারে সমন্বয়ক আলমগীরকে যুবদল নেতার লিগ্যাল নোটিশ