রফিকুল ইসলাম জসিম: চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সংগঠন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদ ২০২৬–২০২৭” এর পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ ৩ এপ্রিল শুক্রবার বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের অফিসিয়াল University Tea Students’ Association (UTSA)–এর পেজে কমিটির সভাপতি অমিত শেখর ভরদ্বাজ ও সাধারণ সম্পাদক গৌতম রায়–এর অনুমোদনে এ কমিটি প্রকাশ করা হয়।
সম্প্রতি ঘোষিত এ কমিটিতে নেতৃত্বে কমিটিতে অমিত শেখর ভরদ্বাজকে সভাপতি এবং গৌতম রায়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অর্প গোয়ালা সাংগঠনিক সম্পাদক এবং হৃতিক রাম যাদব কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন।
অন্যান্য পদে প্রদীপ পাশী সিনিয়র সহ-সভাপতি, অপূর্ব ভর সহ-সভাপতি, জয় কৈরী যুগ্ম-সাধারণ সম্পাদক, সুরঞ্জনা যাদব দপ্তর সম্পাদক এবং অহনা বাড়াইক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনটি চা বাগান ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা, অধিকার, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি অমিত শেখর ভরদ্বাজ বলেন,নতুন কমিটির মাধ্যমে আমরা চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষা ও নেতৃত্ব বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন,আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে চাই।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন যে, এই কমিটি মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াবে।
চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা চা-শ্রমিক ও চা-জনগোষ্ঠীর অধিকার আদায়ে ভূমিকা রাখা শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করা
সংগঠনটির মূল স্লোগান— আমরা পরিবর্তনে বিশ্বাসী, যা তাদের কার্যক্রমের দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ সারা বছর ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য— চা-বাগান এলাকায় শিক্ষামূলক কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান, উচ্চশিক্ষা ও ভর্তি বিষয়ক সহায়তা কার্যক্রম,ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম, শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি
সাংগঠনিক সভা, গেট-টুগেদার ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা ও ঐতিহাসিক দিবস উপলক্ষে আলোচনা সভা এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, দক্ষতা এবং সামাজিক সংযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ তাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা, অধিকার ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (UTSA) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি তালিকা





