ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ইরানের ড্রোন হামলা: জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
News Desk
১ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকাজুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: সিএনএন

আরও পড়ুন

গ্রাহকের ১০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা কর্ণফুলী ফাউন্ডেশন

সংকট ও সম্ভাবনার দোলাচলে উখিয়া: রোহিঙ্গা চাপ, পরিবেশ বিপর্যয় আর উন্নয়নের নতুন দিগন্ত

রামুতে পুলিশের অভিযানে ১ লাখ ৪ হাজার ইয়াবাসহ ১ নারী গ্রেফতার

মিটার-ট্রান্সফরমার বদলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পল্লী বিদ্যুতের কর্মকর্তা উত্তম দে বিরুদ্ধে

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারের সময় জ্বালানি-সরঞ্জামসহ ৭ আটক

৪৩তম বিসিএস পুলিশ: সারদায় কুচকাওয়াজে অংশ নিলেন এএসপি মোতাইনুল ইসলাম

ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের

খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না

চকরিয়ার বমু বিলছড়িতে তেল ‘মজুদ’ করে পাম্প বন্ধ! মাতামুহুরি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নামজারি ৩ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, ঘুষবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি জাহান্দার আলীর

ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিলো পাকিস্তান

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু: প্রথম দিনেই ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের ভিড়