ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

প্রতিবেদক
News Desk
২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (২৩ মার্চ) মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালের’র মালিকানাধীন তেল শোধনাগারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রজোয্য।”

পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ বলেছে, “টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে।

ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

যুক্তরাষ্ট্রের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে বিস্তৃত ও দীর্ঘ আগুন এবং নেই সঙ্গে ঘন কালো ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে। ভালেরো’র ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করে। এছাড়া গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয় সেই শোধনাগারটিতে।

আরও পড়ুন

ঈদের নামাজের ইমামতি করলেন স্থানীয় এমপি

সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ‎

ঈদের আনন্দে ঘরে ফেরার গল্প : কুবি শিক্ষার্থীদের অনুভূতি

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ১৫০টি অসহায় পরিবারের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে সাবেক ইউপি সদস্য নুর মিয়া আর নেই, দাফন সম্পন্ন ‎

শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগার এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)