ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

এবার আরও ভয়ংকর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান

প্রতিবেদক
News Desk
১৬ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে এখন পর্যন্ত শক্ত জবাব দিয়ে চলেছে ইরান।

ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।

ইরানের স্বস্তা ‘শাহেদ’ ড্রোনের ‘স্যাচুরেশন অ্যাটাকের’ সামনে ইতোমধ্যেই অসহায়ত্ব প্রকাশ করে বসেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা।   

এখনও এই ড্রোন মোকাবিলার উপায় খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। এই যখন অবস্থা, ঠিক তখনই ইরান তাদের বহুল আলোচিত এই ড্রোনের নতুন একটি নকশা সামনে এনেছে।

নতুন এই নকশার কারণে ড্রোনটি শনাক্ত করা এখন আগের চেয়ে আরও কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। আগে, ড্রোনটির ইঞ্জিন পেছনের দিকে থাকলেও নতুন সংস্করণে প্রপেলার বা পাখাটি সামনের দিকে বসানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ড্রোনটির অ্যারোডাইনামিক বা বায়ুপ্রবাহের কার্যক্ষমতা আরও বাড়তে পারে। এছাড়া, আগের গ্যাসোলিন পিস্টন ইঞ্জিনের বদলে নতুন এই ড্রোনে বৈদ্যুতিক ইঞ্জিন বা ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে, ড্রোনের ওড়ার শব্দ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

পাশাপাশি এর থার্মাল এবং রাডার সিগনেচারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার অর্থ হলো—রাডার বা তাপ পরিমাপক যন্ত্রে এটি সহজে ধরা পড়বে না।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার