ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ মার্চ ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার হাইকোর্টে অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি ড. জাকির হোসেনের একক বেঞ্চে নির্বাচনী ট্রাইব্যুনালে এ সংক্রান্ত মামলা শুনানি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ও কক্সবাজার জেলা আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি এবং পোলিং এজেন্টদের বাধা প্রদান করা হয়েছে।
নির্বাচনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারী পান ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১,৫৪৯ ভোট।
শুনানি শেষে আদালত নির্বাচনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের নির্দেশ দেন। পিটিশনারের পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন, যাকে সহযোগিতা করেন অন্যান্য আইনজীবীরা।
আদালত অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে নির্বাচনের ফলাফল বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আরও পড়ুন

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”