ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ভিশন
১২ মার্চ ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে অপহরণ করে দুর্বৃত্তরা। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার উত্তর হারবাংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায়ে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার গহীন পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে বুধবার রাত ১০টা ১০ মিনিটে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, চকরিয়া থানায় পেনাল কোডের ৩৬৪/৩৬৫/৩৪ ধারায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে। অপহরণে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর