ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারা বাংলা

‎শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
News Desk
১১ মার্চ ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!


‎মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

‎”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের
‎বাংলাদেশ গড়ব ” এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর ব্যবস্হাপনায় এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোঃ আতিউর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপ- সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান,পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ থানার এস আই মৃত্যুঞ্জয় ঘোষ, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী সোহেল আহমদ, উপজেলা পিএফজি এম্বাসেডর মোঃ সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ ও উপজেলা প্রকল্প অফিসের সহকারী মিঠু চক্রবর্তী সহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

‎পরবর্তীতে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নি নির্বাপণ বিষয়ে বিভিন্ন কৌশলের মহড়া দেন।

আরও পড়ুন

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক