ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ঢাকা কলেজ ৯-১০ সেশন বাংলা বিভাগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মার্চ ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজের ২০০৯-১০ সেশনের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ মার্চ ঢাকার একটি হোটেলে এই মিলনমেলার আয়োজন করা হয়।আয়োজনটি অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেখানে অংশ নেন ঐ সেশনের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য সচিব হাফেজ মাওলানা আতিকুর রহমান। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ ও প্রয়াত সহপাঠীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর পুনর্মিলনের সুযোগ তৈরি করে। এ সময় তারা পুরনো স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অনেকেই বলেন, এমন আয়োজন সহপাঠীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা, সামাজিক ও মানবিক কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তারা আশা করেন, এ ধরনের উদ্যোগ বন্ধুদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ইফতার শেষে সবাই বিভিন্ন ফটোসেশনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসে আগুন, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাল থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কালজয়ী নারী

ঢাকা কলেজ ৯-১০ সেশন বাংলা বিভাগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধলঘাটায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসীর জমি দখলের চেষ্টা

ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না- জাতির উদ্দেশ্য ভাষণে প্রেসিডেন্ট

মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করেছে ইরান