ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ
“চকরিয়ায় অবৈধ হাসপাতালের ‘গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ” শিরোনামে দৈনিক সাঙ্গু পত্রিকাসহ একটি অনলাইন নিউজ পেইজে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সেন্ট্রাল কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফয়সাল কায়েস মুন্না।
তিনি অভিযোগ করেন, প্রতিবাদ জানানোর পরের দিনই সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে জড়িয়ে নতুন করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এতে সরকারি হাসপাতালের টিএইচও ডা. জায়নুল আবেদীনের একটি হাসপাতাল পরিদর্শনের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রতিবাদে ডা. ফয়সাল কায়েস মুন্না বলেন, প্রকাশিত সংবাদে তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের মাধ্যমে সেন্ট্রাল কেয়ার হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সেন্ট্রাল কেয়ার হাসপাতাল সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদন নিয়ে নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি বিষয়টি যথাযথভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”