ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নিরাপত্তা মানছে না কিছু গ্যাস ও পেট্রোল পাম্প

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ
কক্সবাজারে গ্যাস ও পেট্রোল পাম্পে অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে। সম্প্রতি কলাতলীর এন আলম পাম্পে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পরও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা ঘাটতির অভিযোগ পাওয়া যাচ্ছে।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এন আলম পাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিভিন্ন পাম্পে অগ্নি নিরাপত্তা মানা হচ্ছে না বলে সরেজমিনে দেখা গেছে।
কিছু স্থাপনায় অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ, কোথাও প্রয়োজনীয় সংখ্যক যন্ত্র নেই, আবার কোথাও কর্মীদের অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণের অভাব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ স্থাপনায় সামান্য অবহেলাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
প্রশ্ন উঠেছে—এত বড় ঘটনার পরও কি শিক্ষা হয়নি? পর্যটননগরী কক্সবাজারে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। এমন পরিস্থিতিতে গ্যাস ও জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় কঠোর তদারকি ও নিয়মিত মনিটরিং জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্থান সংঘাত : কার পক্ষে নিলো ভারত?

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দেওয়ার ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে : গোলাম পরওয়ার

ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো: বিদ্যুৎমন্ত্রী

ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

৪ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

শিবিরের মঞ্চে মেয়ে নিয়ে গান, সমালোচনার পর ভিডিও ডিলিট করলেন জকসুর সংস্কৃতি সম্পাদক তাকরিম

চাঁদা ও চাঁদাবাজিকে তুমি দিয়েছ এক শিল্পের রং—পাটওয়ারীর উদ্দেশে ফারুক হাসান

রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি: ৯ নং ওয়ার্ডে প্রভাবশালীদের শেল্টারে চলছে অবৈধ কর্মকাণ্ড