oplus_1056
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে শামিম (১৪)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হোসেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাজের পাড়ার বাসিন্দা। তিনি মৃত গোলাম ছোবাহানের ছেলে।
দুর্ঘটনায় আহত শামিম নিহত নুরুল হোসেনের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুরুল হোসেনের মৃত্যু হয় এবং তার ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহত শামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।