ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় বিদ্যুৎ আইনের মামলায় আটক-১

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ আইনের মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ।
বদরখালী বাজারে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে জেনারেটর ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করেছে।

৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ঢাকার বিদ্যুৎ আদালতের জারি করা ওয়ারেন্ট মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়।

ডিজিএম এমরান গনি জানান, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বদরখালী বাজার এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাকে জরিমানা করা হয়েছিল। তবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেননি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ রাখেননি।
এ ঘটনায় ২০২৪ সালে ঢাকার বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৯ লক্ষ টাকার একটি মামলা রয়েছে। পাশাপাশি আরও একটি ৬ লক্ষ টাকার মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”