ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রতিবেদক
admin
১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

সততা, নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা দক্ষ চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম সহকারী অধ্যাপক (মেডিসিন) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আইএমও হিসেবে দায়িত্বে রয়েছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও গ্রামে ১৯৮৬ সালের ১০ ডিসেম্বর এক মণিপুরী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডা. নজরুল ইসলাম। পিতা রশিদ উদ্দিন ও মাতা নাজেরুন বিবির স্নেহ-লালনে বেড়ে ওঠা নজরুল শৈশব থেকেই ছিলেন মেধাবী ও মননশীল।

২০০৪-০৫ শিক্ষাবর্ষে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হন এবং ২০১০ সালে এমবিবিএস পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের বছর একই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। উচ্চতর শিক্ষার জন্য ২০১৩ সালে বিসিপিএস থেকে মেডিসিন বিষয়ে ২০২৩ সালে এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেন।


পেশাগত জীবনের শুরুতে তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লায় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩২তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে মেডিকেল অফিসার হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এরপর থেকেই তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

তার সাম্প্রতিক পদোন্নতির খবরে এলাকাবাসী, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উল্লাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। ডা. নজরুল ইসলামের চিকিৎসা ক্যারিয়ারে আরও সাফল্য, অগ্রগতি ও অবদান কামনা করেছেন সবাই।

আরও পড়ুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎

এবার আরও ভয়ংকর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান

বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভা ও ইফতার মাহফিল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় সেজ্জিল টু দিয়ে হামলা চালালো ইরান

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে