ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

প্রতিবেদক
admin
৭ ডিসেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের তারাগজ্ঞ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাক লা গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানী (৬৫) কে জবাই করে নৃশংস ভাবে হত্যা করেছে দূবৃর্ত্তরা।

রোববার  বেলা ১১ টায় পুলিশ তাদের জবাই করা লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগজ্ঞ থানার ওসি ফারুখ আহাম্মেদ।

তারাগজ্ঞ উপজেলা পুজাউদযাপন কমিটির সাধারন সম্পাদক পাপন দত্ত জানান নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন ও তার স্ত্রী সুবর্না রানীকে শনিবার রাতের যে কোন সময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে দুজনকেই জবাই করে হত্যা করেছে। তিনি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন। এলাকাবাসি  তাকে জানিয়েছে বাড়ি থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসি দেয়াল টপকে বাসায় ঢুকে তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে বলে লাশ দেখতে পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে আশে পার্শ্বের লোকজন ঘটনা স্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগজ্ঞ থানা থেকে পুলিশও সেখানে যান।

তিনি আরো জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু করা কি কারনে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার দুই ছেলে একজন র‌্যাবে ও একজন পুলিশে চাকুরী করে বলে শুনেছেন।

এদিকে তারাগজ্ঞ থানার ওসি ফারুখ আহাম্মেদ দুই জনকে  জবাই করে হত্যারে কথা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন ঘটনা স্থলে পুলিশ গেছে।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি শিবির

কুবির ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের পাশে ইনকিলাব মঞ্চ

ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম