ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা
  3. সারা বাংলা

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রতিবেদক
News Desk
২৪ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

তারুণ্যের উৎসব ২০২৫: দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন
এম এ মোতালিব ভুইয়া :
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।সোমবার(২৪ নভেম্বর)বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোগলাবাজার ইউনিয়ন বাংলাবাজার ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার সুযোগ পায়। পরে সেমিফাইনাল পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাবাজার ইউনিয়ন ও বোগলাবাজার ইউনিয়ন।

ফাইনালে বোগলাবাজার ইউনিয়ন জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় এবং বাংলাবাজার ইউনিয়ন রানার্সআপ হয়। এ ছাড়া উপজেলা প্রশাসন দল তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল এবং ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ দলকে ট্রফি, মেডেলসহ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি তৃতীয় স্থান অধিকারী উপজেলা প্রশাসন দলকে মেডেল দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল