ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

প্রতিবেদক
News Desk
২৪ নভেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

Link Copied!

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই পদোন্নতি দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

হাসান মাহমুদ শুভ

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল