ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

প্রতিবেদক
admin
৯ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

আতিক উল্লাহ চৌধুরী, রাউজান (চট্টগ্রাম)

রাউজান উপজেলার ডাবুয়া হাছানখীল কেন্দ্রীয় ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ৩৯তম ইসলামী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) বাদে জুমা হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা গাজী বেলাল উদ্দীন নানুপুরী।
প্রধান বক্তা হিসেবে বয়ান প্রদান করেন দোহাজারী আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা আবদুল্লাহ আল মারুফ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী।

সংস্থার সভাপতি মাস্টার নাসির উদ্দিন বাবুল ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন—
খিরাম আজিজিয়া সুলতানুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আনাস সুলতানী,
বখতপুর জামেয়া বায়তুল হুদা মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আজগর হোসাইন,
কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী শহিদুল্লাহ,
এবং নানুপুর জামেয়া ওবাইদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু জাফর নানুপুরী প্রমুখ।

ধারাবাহিকভাবে সভাপতিত্ব করেন
কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক,
রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার মহাপরিচালক মাওলানা সোলাইমান,
ও আরবনগর জামেয়া আরবিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।

বাদ জুমা হতে ধারাবাহিকভাবে তাকরির পেশ করেন
মাওলানা শোয়াইব, মাওলানা নুর হোসেন, মাওলানা মুফিজুর রহমান, মাওলানা জোবায়ের, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আইয়ুব, মাওলানা জমির উদ্দিন ও মাওলানা মোজাম্মেল হক সোহেল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ ও অনুকরণেই ইহকাল ও পরকালের শান্তি সম্ভব।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, বি.এস.আর.এম. গ্রুপের পার্সোনেল ম্যানেজার মোস্জানিজ, এবং আরবনগর আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।

মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, কাজী শাহাদাত উল্লাহ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ রাশেদ, জসিম উদ্দিন, হাফেজ মিজানুর রহমানসহ সংস্থার অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি শিবির

কুবির ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের পাশে ইনকিলাব মঞ্চ

ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম