ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে মদের চালানসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
News Desk
৮ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ

Link Copied!

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে মদের চালানসহ যুবক গ্রেফতার
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের গিরিশনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই (নি.) মোঃ রফিজুল মিয়ার নেতৃত্বে এএসআই (নি.) মোঃ আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, গিরিশনগর গ্রামের শামীম মিয়ার পুকুরের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হয়। এ সময় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার পুত্র মাদক কারবারি জাকারিয়া (২১)কে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—অফিসার চয়েজ (১৮০ মি.লি.) – ৪৫ বোতল,এসি ব্ল্যাক (৩৭৫ মি.লি.) – ২২ বোতল ও এসি ব্ল্যাক (১৮০ মি.লি.) – ৫ বোতল।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান,মাদক নির্মূলে দোয়ারাবাজার থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল