ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

উখিয়ায় থানা পুলিশের অভিযান : অস্ত্র সহ আটক ৪

প্রতিবেদক
News Desk
৫ অক্টোবর ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

Link Copied!

মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান,উখিয়া প্রতিনিধি

উখিয়া থানা পুলিশের অভিযানে ০২টি ওয়ান শুটার গান, ০৩ টি শর্টগানের কার্তুজ,০১ টি শর্টগানের খালি খোসা, এবং রাইফেলের ০১ রাউন্ড খালি গুলি উদ্ধার করা হয়।

একই সাথে অভিযান পরিচালনাকালে ২০০০ পিস ইয়াবা সহ ০৪ জনকে আটক করা হয়।

আজ ০৫ অক্টোবর ২০২৫ ইং সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মরাগাছতলা এলাকায় উখিয়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, টেকনাফ-কক্সবাজারগামী মহাসড়কের পূর্ব পাশে পুলিশ অভিযান পরিচালনা করে ফরিদুল আলম (২০)সহ সর্বমোট ০৪ জনকে আটক করে।

আটককৃত আসামী ফরিদুল আলমের শেড হতে ০২ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০৩(তিন) রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ, ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা, রাইফেল এর গুলির খোসা ০১ রাউন্ডসহ এবং ২০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় যথাযথ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

আরও পড়ুন

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ–গনি

পরকিয়া প্রেমের টানে বিধবা দুই সন্তানের জননীকে নিয়ে এলেন যুবক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি