ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

৪০ লাখ টাকার গাঁজা জব্দ, মাদারীপুরে দুই আসামি পুলিশের হাতে

প্রতিবেদক
News Desk
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

মাদারীপুর জেলার প্রতিনিধি
সৌরভ

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দুইজনকে আটক করা সম্ভব হলেও আরও দু’জন পালিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। তার সঙ্গে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নান্নু দর্জি ও নুরু দর্জি। অপরদিকে পালিয়ে যাওয়া এনামুল দর্জি ও সুমন দর্জির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু