ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক

প্রতিবেদক
News Desk
২৬ আগস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান,মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাত ৪ টার দিকে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী নামক স্থান থেকে এসব গরু আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)আওতাধীন বাঁশতলা বিওপি টহল দল। সীমান্ত পিলার ১২৩৩/৪-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো পাওয়া যায়। আটককৃত গরুর সর্বমোট সিজার মূল্য ১১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

নির্বাচন-পরবর্তী ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত