ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন তৌহিদুর রহমান

প্রতিবেদক
News Desk
২১ জুলাই ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন ও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনের মাসিক প্রমাপ অর্জনে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন তিনি। 

রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোছা:হাছিনা বেগম। 

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস,উপ পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার এ.কে.এম আব্দুল্লাহ-বিন-রশিদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ দিকে ইউএনও মোঃ তৌহিদুর রহমান জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইসলামপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইসলামপুর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সকল কর্মকান্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে।

 

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,সচিব,ইউপি সদস্য,মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী,গ্রাম পুলিশ,উদ্যোক্তাসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এ অর্জন ইসলামপুর বাসী সকলের এই সাফল্য অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ট্যালেন্টপুল বৃত্তি পেলেন তানযীমুল উম্মার ছাত্র তাহসিন আল মানাফ

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল