ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

নিউইয়র্ক নগর কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহানা  

প্রতিবেদক
admin
২৭ জুন ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ

Link Copied!

Oplus_131072

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ‍ইয়র্ক নগর কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন শেষে নিউ‍ইয়র্ক নগরের বোর্ড অব ইলেকশন শাহানাকে বিজয়ী ঘোষণা করে। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত নির্বাচন হবে। ওই নির্বাচনেও শাহানা হানিফ জয়লাভ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রাথমিক নির্বাচনে জয়ের পর শাহানা হানিফ বলেন, কঠিন একটি নির্বাচনে আমার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। এই শহরকে সুন্দর করার জন্য তারা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন জোহানকে (ডেমোক্র্যাটদের প্রার্থী নির্বাচিত জোহরান মামদানি)। আমাদের লক্ষ্য এক। আমরা সুন্দর একটি নিউইয়র্ক সিটির স্বপ্ন দেখি। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং চাইল্ড কেয়ার নিয়ে আগের মতোই কাজ করে যাব। আমি চেষ্টা করব, আর কোনো মানুষ যেন এই শহর ছাড়তে বাধ্য না হয়। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর ৫১টি ডিস্ট্রিক্টের একটিতে জয়লাভ করেছেন শাহানা হানিফ। প্রাথমিক নির্বাচনে বিজয়ের পর তাকে নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, শাহানার জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ। এই নির্বাচনে ব্যাপক অর্থসংস্থানের বিপরীতে জয়লাভ করেছে তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণ। 

শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ জানান, তারা ১৯৭৯ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নিউইয়র্কে আসেন। প্রথমে কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। তবে শাহানার জন্ম ব্রুকলিনে। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও নারী অধিকার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। ২০২১ সালে ২৯ বছর বয়সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক নগরের কাউন্সিলর নির্বাচিত হন।

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ