ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

অবশেষে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, শেষ মুহূর্তেও প্রতিশোধ নিয়েছে ইরান

প্রতিবেদক
admin
২৪ জুন ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ

Link Copied!

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে এ দাবি করে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না!

এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে একদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, সর্বশেষ ইরানি হামলায় বীরশেবা শহরে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেফ জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনো কয়েকজন আটকা পড়ে আছেন। আহত অন্তত আটজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।