ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে এই অভিনেত্রী

প্রতিবেদক
admin
১৭ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ

Link Copied!

এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন তিনি। নিজের মতামত জানিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন স্বরা।
প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এই অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে।
সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দেন তিনি। তার পোস্টে লেখা,

অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।
প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সে কথাই বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও।

এই ঘটনার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। এ সময় নিজের দেশের পেহেলগাঁও হামলার পরে কোনো শোকবার্তা না জানানোর প্রসঙ্গ টেনে এনেছেন নিন্দুকেরা। কেউ কেউ লিখেছেন, ‘পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’
কেউ আবার বলেছেন, ‘মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’

আরও পড়ুন

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী