ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

দিরাইয়ে সন্ত্রাসী রাসেল গংদের হামলায় গুরুতর আহত আহসান হাবীব, সিলেটে চিকিৎসাধীন

প্রতিবেদক
News Desk
১০ জুন ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

দিরাইয়ে সন্ত্রাসী রাসেল গংদের হামলায় গুরুতর আহত আহসান হাবীব, সিলেটে চিকিৎসাধী

স্টাফ রিপোর্টারঃ

 

সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসী রাসেল গংদের হামলায় সিলেট এমসি কলেজের মাস্টার্স ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী আহসান হাবীব নামে এক যুবক ও তার চাচা আলী হোসেন (৫৩) গুরুতর আহত হয়েছেন। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গুরুতর আহত আহসান হাবীব (২৭) দিরাই থানাধীন হলিমপুর নিবাসী আতাউর রহমানের ছেলে।

 

গত শুক্রবার (০৬ মে২০২৫) বিকাল অনুমান সাড়ে ৩ ঘটিকায় দিরাই থানাধীন দিরাই থানা পয়েন্টস্থ রাস্তায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগকারীসূত্রে জানা যায়, আহত আহসান হাবীবের চাচা আব্দুল হামিদ (৫৬) পিতামৃত

আবারক উল্লা, সাং-উত্তর হলিমপুর, বাদী হয়ে রাসেল মিয়া (৩৫) পিতামৃত-ওয়াকিব মিয়া সহ ৭ জনকে বিবাদী করে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, ঘটনায় বর্ণিত বিবাদীগণ শ্রীনারায়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ভাই-ভাতিজাদের মধ্যে জায়গা-জমি নিয়া মনোমালিন্য ও মামলা মোকদ্দমা দীর্ঘদিন যাবত চলিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় ঈদের দিনে বিবাদীগণ দেশীয় অস্ত্রসস্ত্র মজুদ রাখিয়া মারামারির পূর্ব পরিকল্পনা করিলে বিষয়টি গোপনসূত্রে জানতে পারিয়া বিবাদী গণের নামে ঘটনার দিন ও সময়ের কিছুক্ষণ পূর্বে আহসান হাবীবের ফুফা সিরাজুল ইসলাম বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি বিবাদীগণ জানতে পারিয়া উপরোক্ত ঘটনাস্থলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া ওৎ পেতে থাকাবস্হায় আহসান হাবিব ও চাচা আলী হোসেন দিরাই থানা হইতে বাহির হইয়া উপরোক্ত ঘটনাস্থলে আসা মাত্র বিবাদীগণ বে-আইনী জনতায় মিলিত হইয়া তাহাদের পথরোধ করে রডসহ দেশীয় অস্ত্র ধারা প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে। এতে আহসান হাবিব গুরুতর আহত হলে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী নেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এ বিষয়ে গুরুতর আহত আহসান হাবিব বলেন,

রাসেলসহ ৫/৭ জন আমাকে এলোপাতারীভাবে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা আমাকে প্রথমে থানায় নিয়ে ঘটনার বিবরণ অবগত করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

 নিয়ে যান। আমি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন আছি। ঈদ উপলক্ষে চিকিৎসক সংকট থাকায় আমার শারিরীক অবস্হা অবনতির পথে।

 

এ ব্যাপারে দিরাই থানার এস আই আব্দুল্লাহ, ৬ মে ঘটনার বিষয়ে সত্যতা ও সিরাজুল ইসলামের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ পেয়ে ঘটনাস্হলে এসে ঘটনাকারী কাউকে পাননি।

আরও পড়ুন

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-