ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

বোয়ালখালীর দুই সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

প্রতিবেদক
News Desk
৪ জুন ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা থেকে সদ্য বদলিকৃত দুই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর এবং শাহরিয়ার সুলতানার বিদায় অনুষ্ঠান গত ৩ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর ও শাহরিয়ার সুলতানা।

এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, প্রধান শিক্ষক নজির আহমদ, মোহাম্মদ ইলিয়াস, সুমন কুমার দাশ, সঞ্জয় চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দীন, সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম, মো. নুরুল কবির, বিধান মোহরের,হিল্লোল কান্তি দাশ, উচ্চমান সহকারী সত্য দিতানন্দ সরকার ও মনোয়ারা বেগম।

বক্তারা বলেন, বোয়ালখালীতে মানসম্মত প্রাথমিক নিশ্চিতে সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর ও শাহরিয়ার সুলতানার অবদান অনস্বীকার্য। তারা নিজের কর্মগুণে বোয়ালখালীর শিক্ষক ও অভিভাবকদের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।
উল্লেখ্য, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর রাঙ্গুনিয়া উপজেলায় এবং শাহরিয়ার সুলতানা হাটহাজারী উপজেলায় বদলি হয়েছেন।

আরও পড়ুন

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি