ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গাজীপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত সবুজ প্যানেলের কর্মকর্তাদের সংবর্ধনা দিলেন মহানগর জামায়াত

প্রতিবেদক
News Desk
৪ জুন ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে গত ২৯ মে অনুষ্ঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সবুজ প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৫-২০২৬ সালের জন্য গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সবুজ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সহ দুইজন সদস্য মিলে পাঁচ জন নির্বাচিত হয়।

নবনির্বাচিত আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকায় উত্তর অঞ্চল টিম সদস্য, বর্ষিয়ান জামায়াত নেতা মাষ্টার আবুল হাশেম খান।

গতকাল জামায়াতে ইসলামীর মহানগর অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিটি সেক্রেটারি আ.স.ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর- ৫ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো: খায়রুল হাসান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: শামসুল হক ভূঁইয়া , নায়েবে আমীর হোসেন আলী, সহকারি সেক্রেটারি জেনারেল যথাক্রমে আফজাল হোসাইন, আজহারুল ইসলাম, অফিস সেক্রেটারি এএস নুরুল ইসলাম মামুন, আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, সমিতির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন আকবরী, নির্বাচিত সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মাহাদি হাসান ও আবদুর রহিম সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত