ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
News Desk
৮ মে ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পানের বরজের ভেতর দুটি বস্তা থেকে প্রায়১৬কোটি টাকা মূল্যের ৩লাখ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার(০৮মে)ভোরে সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন পানের বরফ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৮মে)ভোরে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক দুইজন ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়।কোস্টগার্ড আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে তারা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে বস্তা দুইটি তল্লাশি করে১৬কোটি টাকা মূল্যের৩লাখ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ