ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিশেষ সংবাদ
  4. সারা বাংলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
News Desk
১৩ এপ্রিল ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। জেলা শহরের কতিপয় লোক সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করছেন৷ তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক, সেখানে তারা সেটা চান না। তারা চাচ্ছেন পৌরসভার ভিতরে ভারতের বর্ডার ঘেষা জায়গায় বিশ্ববিদ্যালয় হোক,যেটা সুনামগঞ্জবাসী কখনোই মেনে নেবেনা৷ আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী, এটা আমাদের একমাত্র দাবী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সদস্য নূর আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,
উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রওশন খান সাগর, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জিয়াউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমেদ, বিএনপি নেতা জুয়েল রানা,কাঠইর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ, শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম প্রমুখ৷

এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম,জিয়াউল হক, সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার,সেচ্ছাসেবক দলের শুয়েব আহমদ সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ৷

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা